১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলি সেনা ইউনিটের জন্য সেবা বন্ধ করল মাইক্রোসফট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 116

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি বিশেষ ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

গত আগস্টে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, গাজা ও পশ্চিম তীরের বিপুল সংখ্যক ফিলিস্তিনির ফোনকল নজরদারির কাজে মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজুর ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানান, অভিযোগের সত্যতা মেলায় আইএমওডি-এর জন্য নির্দিষ্ট কিছু ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন : ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে যে অভিযোগ করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

স্মিথ বলেন, ‘আমরা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক তথ্যের ভেতরে প্রবেশ করিনি। তবে আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত রেকর্ড এবং সাবস্ক্রিপশনের ভিত্তিতে কিছু অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। তাই নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করা হয়েছে।’

তিনি আরও জানান, এই পদক্ষেপের ফলে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাইবার নিরাপত্তা সুরক্ষায় মাইক্রোসফটের চলমান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে না। আব্রাহাম চুক্তির আওতায় বিদ্যমান সহযোগিতাও অব্যাহত থাকবে।

এ ছাড়া ব্র্যাড স্মিথ দ্য গার্ডিয়ান-কে ধন্যবাদ জানিয়ে বলেন, পর্যালোচনার প্রক্রিয়া এখনও চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।

সূত্র: আনাদোলু

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলি সেনা ইউনিটের জন্য সেবা বন্ধ করল মাইক্রোসফট

সর্বশেষ আপডেট : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫