১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধরা পড়ল আড়াই কেজির ‘দানব’ ইলিশ, বিক্রি ১৪ হাজার টাকায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 132

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে এক বিরল আকারের ইলিশ, যার ওজন আড়াই কেজি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে মাছটি নিলামে বিক্রি হয় ১৪ হাজার টাকায়, যা দেখে এলাকায় তৈরি হয় ব্যাপক আগ্রহ।

শহিদ মাঝি জানান, গভীর সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য ইলিশের সঙ্গে এই বিশাল আকারের ২ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি জালে আটকা পড়ে। পরে মহিপুরের ‘ফয়সাল ফিশ’-এ আনা হলে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় এটি কেনেন ব্যবসায়ী ইশতিয়াক।

আরও পড়ুন : ঘোষণা শোনার আগেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

ফয়সাল ফিশের স্বত্বাধিকারী মো. মেহেদী ফয়সাল বলেন, “এমন বড় সাইজের ইলিশ সচরাচর ধরা পড়ে না। তাই বাজারে আসার সঙ্গে সঙ্গেই প্রতিযোগিতা তৈরি হয়, এবং উচ্চ মূল্যে মাছটি বিক্রি হয়।”

ক্রেতা ইশতিয়াক জানিয়েছেন, মাছটি ঢাকায় পাঠানো হবে এবং তিনি এটি লাভের আশায় কিনেছেন।

স্থানীয় জেলেরা বলেন, সমুদ্রে এখন বড় আকারের ইলিশ ধরা পড়া খুবই বিরল ঘটনা। এ ধরনের মাছ জালে পড়লে ভালো দামে বিক্রি হয়, যা জেলেদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “বড় ইলিশ ধরা পড়া সবসময়ই ইতিবাচক খবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলবর্তী এলাকাতেও জেলেরা এখন বড় আকারের ইলিশ পাচ্ছেন, যা মাছ শিকারের ক্ষেত্রে উৎসাহ যোগাবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধরা পড়ল আড়াই কেজির ‘দানব’ ইলিশ, বিক্রি ১৪ হাজার টাকায়

সর্বশেষ আপডেট : ০৬:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫