০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না: কৃষি উপদেষ্টা 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 176

স্বরাষ্ট্র উপদেস্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না। সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। দেশে সারের কোনো সংকট নেই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের সার সরবরাহে কোনো ঘাটতি নেই। আগামী অর্থবছরে সম্ভাব্য ঘাটতি মোকাবিলায় সার আমদানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় পূর্বের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।

সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না। সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত অর্থবছরে দেশে লক্ষ্যমাত্রার চেয়েও ১৫ লাখ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হয়েছে বলেও জানিয়েছেন কৃষি উপদেষ্টা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সারের দাম কোনোভাবেই বাড়ানো হবে না: কৃষি উপদেষ্টা 

সর্বশেষ আপডেট : ০২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫