১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জিপিএ-৫ পেলেও কলেজ মেলেনি পাঁচ শিক্ষার্থীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 106

চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের চতুর্থ ধাপের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে ১৬৯ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। এর মধ্যে পাঁচজন এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু, যেভাবে করবেন জিডি

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও কিছু কলেজ শূন্য আসনে রয়ে গেছে। ৩৪৮টি কলেজে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। এছাড়া ১৩টি কলেজে কোনো আবেদনই জমা পড়েনি। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, ৩ সেপ্টেম্বর তৃতীয় ধাপের ফল প্রকাশে দেখা যায়, ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। তাদের মধ্যে এক হাজার ২৯৫ জন ছিলেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।

শিক্ষাবিদদের মতে, সঠিক পরিকল্পনার অভাব, পছন্দের তালিকায় সীমাবদ্ধতা এবং কিছু কলেজে কম আবেদন জমা পড়ার কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জিপিএ-৫ পেলেও কলেজ মেলেনি পাঁচ শিক্ষার্থীর

সর্বশেষ আপডেট : ০৪:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫