বলিউড সুপারস্টার হৃতিক রোশান ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের প্রেমের গল্প দীর্ঘদিন ধরেই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকলেও তাদের বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা থামছেই না। অবশেষে এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সাবা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবা স্পষ্ট করে বলেন, বিয়ে নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। তিনি জানান, ‘আমি যখন মাত্র ছয় বছরের, তখন বাবা-মা বলেছিলেন— যদি আমার মন না চায়, তবে বিয়ে করার কোনো বাধ্যবাধকতা নেই। সেই জায়গা থেকেই পরিবারের কারও কাছ থেকে কোনো প্রত্যাশা বা চাপ অনুভব করিনি।’
আরও পড়ুন : শুটিংয়ে আহত সালমান খান
২০২২ সালে করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবার প্রকাশ্যে আসেন হৃতিক-সাবা জুটি। এরপর থেকে ছুটি কাটানো কিংবা পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া— সবকিছুতেই তাদের ঘনিষ্ঠতা নজরে এসেছে।
এমনকি হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদান এবং সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার সম্পর্ক বেশ আন্তরিক। সব মিলিয়ে বলিউডের এই তারকা জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ দিন দিন আরও বাড়ছে।
ঢাকা ডেস্ক 









