০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু, যেভাবে করবেন জিডি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 111

রেলওয়ে পুলিশের আওতাধীন ৬টি জেলার ২৪টি থানায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি (General Diary) সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ সেবার মাধ্যমে দেশের প্রতিটি থানায় ধাপে ধাপে সকল ধরনের জিডি অনলাইনে করার সুযোগ উন্মুক্ত হলো।

প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশ হেডকোয়ার্টার্স এর গাইডলাইন অনুযায়ী পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ ঘরে বসেই জিডি করার এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে থানায় না গিয়েও নাগরিকরা অনলাইনে যেকোনো ধরনের জিডি করতে পারবেন।

আরও পড়ুন : জানা গেল পর্যটকদের জন্য কবে খুলছে সেন্টমার্টিন

কীভাবে অনলাইন জিডি করবেন?

  • গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করুন।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর একবারের মাধ্যমেই যেকোনো সময় সেবা গ্রহণ করা যাবে। (বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।)

সহায়তা প্রয়োজন হলে

রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করুন।

বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ— দ্রুততম সময়ে, সহজে এবং নিরাপদে।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোঃ জিল্লুর রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টার নির্দেশনা ও পুলিশ হেডকোয়ার্টার্স এর গাইডলাইন অনুযায়ী জনগণের দোরগোড়ায় সহজে ও দ্রুততম সময়ে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইন জিডি সেবা চালু করা হয়েছে। আমরা আশা করি, এ উদ্যোগ জনগণের ভোগান্তি কমাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু, যেভাবে করবেন জিডি

সর্বশেষ আপডেট : ০৪:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫