০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মনোনয়ন কারা পাবেন যা জানালেন বিএনপি নেতা ডা. জাহিদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 139

আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন করা পাবেন সে বিষয়ে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,যারা জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবে তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাহিদ হোসেন বলেন, গত ১৮ মাস আগে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছে। সহসাই মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনকে ঘিরে নিয়ে দেশি-বিদেশি যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।

ডা. জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন এবং নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মনোনয়ন কারা পাবেন যা জানালেন বিএনপি নেতা ডা. জাহিদ

সর্বশেষ আপডেট : ১২:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫