০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 96

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৬.১।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জুলিয়া প্রদেশের মেনে গ্রান্দে শহরের কাছাকাছি, রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে। কম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাকাসসহ আশপাশের প্রদেশগুলোতে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও ভবন খালি করে লোকজন বাইরে আশ্রয় নেন। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : গাজা নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা প্রকাশ

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এ ছাড়া দেশটির যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানিয়েছেন, একই দিনে আরও দুটি ভূমিকম্প আঘাত হানে—একটি বারিনাস প্রদেশে ৩.৯ মাত্রার এবং আরেকটি জুলিয়ায় ৫.৪ মাত্রার।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলা ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষ অঞ্চলে অবস্থিত। এখানকার প্রায় ৮০ শতাংশ মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন। বিগত শতকে দেশটির উত্তরাঞ্চল অন্তত পাঁচটি বড় ভূমিকম্পের আঘাত সহ্য করেছে। ২০১৮ সালে সংঘটিত ৭.২ মাত্রার ভূমিকম্পে ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প

সর্বশেষ আপডেট : ০২:৫৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫