১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 119

পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। ইনজুরির কারণে এ ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস।

ভারতের বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।

শ্রীলংকার বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশে নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ২৬ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র পাঁচবার জয় ও ২০বার হেরেছে টাইগাররা।

আরও পড়ুন : বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শেখার পরামর্শ কামরান আকমলের

বাংলাদেশ একাদশ : জাকের আলী (অধিনায়ক), মাহেদি হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিম হাসান, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ : সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারি, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫