০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 102

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। সৌজন্য ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক  অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া দিনের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও বৈঠক করেন।

প্রধান উপদেষ্টা এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও বৈঠক করেছেন।

পরবর্তীতে এসব বৈঠক বাংলাদেশের সঙ্গে চার দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা আজ নিউইয়র্ক সফরের তৃতীয় দিনে চার বিশ্ব নেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন।

তিনি বলেন, ‘প্রতিটি বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা বলব যে এই বৈঠকের মাধ্যমে আমাদের সম্পর্ক ওই দেশগুলোর সঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে।’

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কেও আলোচনা হয়।

আরও পড়ুন : আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন রাজনীতিবিদরাই: প্রধান উপদেষ্টা

বৈঠকে রোহিঙ্গাদের জন্য অর্থায়ন কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও আলোচনা হয়।

শফিকুল আলম বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে আসা বাংলাদেশের ছয় রাজনৈতিক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন এবং তাদের মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সর্বশেষ আপডেট : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫