১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লোকে বলে জিনদের তৈরি মসজিদ, বয়স ৪০০ বছর!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 209

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ‘সুরা মসজিদ’। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ‘সুরা মসজিদ’, চারশো বছরের পুরনো এক স্থাপত্য, যার পেছনে লুকিয়ে আছে কত শত কাহিনী! আছে অনেক রহস্য আর গল্প।

কেউ বলেন, এক রাতের মাঝে তৈরি হয়েছিল এই মসজিদ। আর এই মসজিদে মনের আশা পূরণের আশায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসছেন মানুষ, ঘুরছেন এই রহস্যময় মসজিদের আঙ্গিনায়, চোখে-মুখে হাজার প্রশ্নের ছায়া।

দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বদিকে, ঘোড়াঘাট উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে, হিলি-ঘোড়াঘাট সড়কের পাশে চৌরগাছা গ্রামের মাটিতে দাঁড়িয়ে আছে এই মসজিদ। এই মসজিদকে ঘিরে অনেক গল্প, অনেক ধারণা। জিনদের এক রাতের খেলা, কেউ মনে করেন, সুলতানী আমলের নিপুণ কারিগররা কোনো এক রহস্যময় রাতে তৈরি করে ফেলেছিলেন এই অপূর্ব নিদর্শন।

মসজিদের মাপজোকও চমকপ্রদ। বাইরের আয়তন উত্তর-দক্ষিণে ৪০ ফুট এবং পূর্ব-পশ্চিমে ২৬ ফুট। চার ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপর গড়ে উঠেছে মসজিদের কাঠামো। এর প্রধান কক্ষের আয়তন ১৬x১৬ ফুট, সঙ্গে ৬ ফুট প্রশস্ত রাস্তা। পুরো মসজিদের দেয়ালে অসংখ্য খোপকাটা মৌলিক টেরাকোটার অলংকরণ, যা বাহ্যিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মসজিদের উপরে রয়েছে একটি বর্গাকার গম্বুজবিশিষ্ট নামাজ কক্ষ এবং পূর্ব দিকে তিনটি ছোট গম্বুজবিশিষ্ট বারান্দা।

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম মাটির মসজিদ সম্পর্কে জেনে নিন

মসজিদটির উত্তর পাশে আছে একটি দীঘি, প্রায় ৩৫০-২০০ গজ আয়তনের। স্থানীয়রা বলেন, এই মসজিদে নামাজ আদায় করতে এবং মানত করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। রোগ থেকে মুক্তি পাওয়াসহ মনের বিভিন্ন আশা পূরণে এই সমজিদে মানত করেন তারা। মনের আশা অনেকের পূর্ণ হয়। এমনকি, অনেকেই নিজেদের মানত পূরণে রান্না করে আশেপাশের অসহায় মানুষদের খাওয়ান।

স্থানীয় ঘোড়াঘাট উপজেলা ভূমি অফিসার মো. মাহমুদুল হাসান জানান, মসজিদের সংরক্ষণ ও সংস্কার কাজ শুরু হবে খুব শীঘ্রই, যাতে এই অনন্য নিদর্শন আরও বহু বছর ধরে টিকে থাকে।

এই মসজিদ যেন শুধু একটি স্থাপত্য নয়, বরং এক অলৌকিক গল্প। ঘুরে আসা যেতেই পারে রহস্যের অন্তরালে থাকা সুরা মসজিদ। যেখানে ইতিহাস আর কল্পনার মিশেলে লুকিয়ে আছে এক অজানা অধ্যায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লোকে বলে জিনদের তৈরি মসজিদ, বয়স ৪০০ বছর!

সর্বশেষ আপডেট : ০৯:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫