০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাপলা প্রতীক না পেয়ে সারজিসের কঠোর হঁশিয়ারি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 92

ছবি : সংগৃহীত

দল হিসেবে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়ায় ইলেকশন কমিশনকে কঠোর হঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সাথে নির্বাচন কশিন অন্য কোন দল বা এজেন্সির হয়ে কাজ করছেন কিনা সেই প্রশ্নও তুলেছেন এনসিপির এই তরুণ নেতা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে দেয়া এক পোস্টে সারজিস আলম লিখেন,ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তারমানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।

তিনি বলেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?

এনসিপিকে শাপলা মার্কা দিতেই হবে এই হঁশিয়ারি দিয়ে সারজিস বলেন, সকল ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোন আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোন অপশন নাই।নাহলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব।

এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেন, প্রতীকের জন্য ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই। নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে, তার ভেতর থেকে একটা নিতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শাপলা প্রতীক না পেয়ে সারজিসের কঠোর হঁশিয়ারি

সর্বশেষ আপডেট : ১০:৪০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫