০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলো জাপান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 143

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা এলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের। 

ভাষণে ইশিবা বলেন, জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো। সেইসঙ্গে আমি বলবো, সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ।

জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয়, তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলো জাপান

সর্বশেষ আপডেট : ০৩:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫