০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ডিম হামলার শিকার হয়ে যা বললেন তাসনিম জারা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 86

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডিম হামলা ও গালাগালির শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। 

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন তারা।

এ নিয়ে মুখ খুলেছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে এনসিপির এ নেত্রী লিখেছেন, ওনারা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।

ডা. তাসনিম জারা লিখেন, ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা। যেমন—

– একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবেন।
– একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবেন।
– রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন।
– একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবেন না।
– একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবেন না।
– একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবেন কোন ভয় ছাড়া।

তিনি আরও লিখেন, আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীর অংশ হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আর সেখানেই আওয়ামী লীগের নেতকর্মীদের এ ন্যাক্কারজন হামলার শিকার হন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিউইয়র্কে ডিম হামলার শিকার হয়ে যা বললেন তাসনিম জারা

সর্বশেষ আপডেট : ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫