রহস্যময়ভাবে মানুষের হারিয়ে যাওয়ার জন্য বেশ কুখ্যাতি রয়েছে আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল। যে স্থানের কথা স্মরণ হলে ভয়ে কেঁপে ওঠে মানুষের মন। তবে এবার প্রকাশ পেয়েছে বারমুডা থেকেও ভয়ংকর এমন এক ট্রায়াঙ্গেল যার নাম শুনে আঁতকে উঠবেন অনেকেই।
নতুন এই ট্রায়াঙ্গেলের নাম ‘আলাস্কা ট্রায়াঙ্গেল’। আলাস্কার এক বিস্তীর্ণ অঞ্চল নিয়েই যার পরিচিতি। ঐতিহাসিক ভাবে এক সময় এটি রাশিয়ার অংশ ছিল। কিন্তু পরবর্তীতে রাশিয়া এটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি প্রদেশ হিসেবেই এর পরিচিতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যানকোরেজ এবং জুনিওর মাঝামাঝি জায়গায় অবস্থিত এই ট্রায়াঙ্গেলেই ঘটেছে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা। আর এই অদৃশ্য হয়ে যাওয়া মানুষের সংখ্যা এবং রহস্যময় ঘটনাবলীর জন্য এটা এখন পরিণত হয়েছে বিশ্বব্যাপী আতঙ্কের কেন্দ্রবিন্দুতে।
ভয়ংকর এই ট্রায়াঙ্গেলেই হারিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। যাদের আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। আর তাই বারমুডা ট্রায়াঙ্গেলের মতো, আলাস্কা ট্রায়াঙ্গেল নিয়েও রয়েছে বহু তত্ত্ব প্রচলিত।
আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম মাটির মসজিদ সম্পর্কে জেনে নিন
বিজ্ঞানবিষয়ক সংস্থা আইএফএল সাইন্সের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে অ্যানকোরেজ থেকে জুনিওরে যাওয়ার পথে হারিয়ে যায় ছোট একটি বিমান। মুহূর্তেই অদৃশ্য হয়ে যাওয়া সেই বিমানের মেলেনি আজও কোন খোঁজ। ওই বিমানে দুইজন মার্কিন রাজনীতিবিদসহ ছিলেন মোট চার আরোহী। বিমানটি খুঁজতে ব্যাপক অভিযান চালানো হলেও পাওয়া যায়নি কোনো চিহ্ন। আর এই ঘটনার পরই সবার নজরে আসে আলাস্কা ট্রায়াঙ্গেল। আর এই ভয়ংকর রহস্যের কারণেই এর প্রতি বাড়তে থাকে মানুষের কৌতূহল ও আতঙ্ক।
বিমানটি খুঁজে পেতে ওই সময় চালানো হয় ব্যাপক তল্লাশি। তবে এই বিমান ও এর আরোহীদের আরও কখনোই পাওয়া যায়নি খুঁজে। আরোহীদের মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্রের আইনসভার প্রধান নেতা থমাস হেল বোগ। যিনি ছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা তদন্ত কমিটির সদস্য। হেল বোগ ও তার বিমান হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়ার পর এ নিয়ে বের হয় অনেক ষড়যন্ত্র তত্ত্ব।
আরও পড়ুন : ৭৭০ কোটি টাকার মালিক এই বিড়াল!
এখন প্রশ্ন হচ্ছে কি রয়েছে এই ট্রায়াঙ্গেলে? সেখানে গেলে কেনই বা হারিয়ে যায় মানুষ? তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আলাঙ্কা ট্রায়াঙ্গেলের এই অজানা রহস্য সম্পর্কে। আদৌ কি পাওয়া যাবে কিনা এর রহস্য?
আলাঙ্কা ট্রায়াঙ্গেলে গিয়ে মানুষ কেন হারিয়ে যান সেটির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে বেশ কয়েকটি বিষয়ের কথা। কেউ বলেন অদৃশ্য চুম্বকীয় শক্তি আবার কেউ বলে থাকেন এখানে নাকি রয়েছে ভিন গ্রহের প্রাণী এলিয়েন এর অস্তিত্ব।
তবে গবেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ওই অঞ্চলটি বেশ বিস্তৃর্ণ এবং বড়। তাই সেখানে রয়েছে অনেক জনহীন এবং প্রাকৃতিক ঝুঁকিপূর্ণ স্থান। আর এ কারণে আলাস্কা ট্রায়াঙ্গেলে মানুষ কিংবা অন্য কিছু হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না তাদের।
ঢাকা ডেস্ক 









