০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, প্রস্তুত সরকার: প্রধান উপদেষ্টা ইউনূস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 109

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এতে অংশ নেবে সব রাজনৈতিক দল, আর দেশও এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

বৈঠকে সার্জিও গোর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ওয়াশিংটন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়নের পাশে থাকবে।

আরও পড়ুন : আওয়ামী লীগের বিচারের দাবিতে সারা দেশে কর্মসূচি ঘোষণা এনসিপির

বৈঠকে রোহিঙ্গা সংকট, ভ্রান্ত তথ্য প্রতিরোধ, আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন ও দ্বিপক্ষীয় বাণিজ্য ইস্যুতে আলোচনা হয়। ইউনূস কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। মার্কিন প্রতিনিধিরা জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, সার্ক প্রায় এক দশক ধরে অচল অবস্থায় রয়েছে। অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করতে কাজ করছে। পাশাপাশি তিনি আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করে বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্ত হলে বাংলাদেশের প্রবৃদ্ধি বহুগুণে বাড়বে।”

এ ছাড়া নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন ইউনূস।

বৈঠক শেষে তিনি সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, প্রস্তুত সরকার: প্রধান উপদেষ্টা ইউনূস

সর্বশেষ আপডেট : ১২:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫