সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইনসাইড দ্যা হারামাইনের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে তার নিজস্ব বাসস্থানে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। তারা মৃত ব্যক্তির পরিবার, সৌদি জনগণ ও পুরো ইসলামিক বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজার নামাজ রিয়াদ শহরের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন। এছাড়া, দুই পবিত্র মসজিদ এবং সারাদেশের সব মসজিদে আজ আসরের নামাজের পর তার জন্য দোয়া করা হবে।
শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি। তিনি ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।
ঢাকা ডেস্ক 









