১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ করা ব্যক্তির পরিচয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 159

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী মিজানুরকে আটক করেছে মার্কিন পুলিশ। ছবি : সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা গেছে, আটক ওই ব্যক্তির নাম মিজানুর রহমান। মিজানুরের বাড়ি সিলেটে। তিনি যুবলীগের নেতা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আ.লীগ কর্মী আটক

এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরবর্তীতে বিমান বন্দর থেকে বের হওয়ার সময় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রটোকলে বের হয়ে গেলেও সফরদলে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদেরকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন ও ডিম নিক্ষেপ করেন। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন আখতার। পরে নিউইয়র্ক পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ করা ব্যক্তির পরিচয়

সর্বশেষ আপডেট : ১১:২৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫