টিকটকে ভিডিও করার জন্য মায়ের কাছ থেকে মোবাইল চেয়ে না পেয়ে আত্মহত্যা করেছেন সৌদি আরব প্রবাসীর মেয়ে এক স্কুলছাত্রী।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
জানা যায়, পৌর শহরের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদারের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রাইসা আক্তার (১৬) পূর্ব থেকেই মোবাইলে টিকটকের প্রতি আসক্ত ছিল। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকত।
পরবর্তীতে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মেয়ের চলাফেরা সামাজিকভাবে ভালো না দেখে ১৫ বছর বয়সেই সাকিব নামক এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন; কিন্তু মেয়েটি স্বামীর কথাও শুনতেন না।
আরও পড়ুন :শেরপুরে প্রেম নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা
পরে মেয়ের মোবাইলের প্রতি বেশি আসক্ত হওয়ার কারণে মা তার মোবাইল জব্দ করেন। মায়ের নিকট হতে মোবাইল চেয়ে না পাওয়ায় সোমবার রাতে গলায় ফাঁস দেয়।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম জানান, লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা ডেস্ক 









