১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 78

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।

নিহত আমিন একটি বেকারি দোকানে কাজ করতেন। নিহত আমিনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন।

সোমবার (২২ সেপ্টম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশাল নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সকালে বাইসাইকেল নিয়ে নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ পানিতে পড়ে যান। দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে টেনে দূরে আনা হয়। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নাজিরাবাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সর্বশেষ আপডেট : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫