০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 95

আসন্ন শারদীয় দুর্গাপূজার পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রদল।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শাখা ছাত্রদলের সহসভাপতি ও সংগঠন সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

আবীর বলেন, ‘আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু গত ৪৮ ঘণ্টায় ক্যাম্পাসের প্রাণবন্ত পরিবেশ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে, অনেকে ইতোমধ্যে বাসায় চলে গেছেন। এ পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।’

আরও পড়ুন : কনসার্টে আর উঠবেন না তাহসান, জানালেন মেলবোর্নেই শেষবার

তিনি আরও বলেন, ‘ভোটারদের উপস্থিতি যদি নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তাহলে শিক্ষার্থীদের মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত। আমরা চাই, সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করে দুর্গাপূজার পর নির্বাচন অনুষ্ঠিত হোক।’

ছাত্রদলের এই দাবির পর বিশ্ববিদ্যালয়জুড়ে রাকসু নির্বাচনের সময়সূচি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

সর্বশেষ আপডেট : ০৪:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫