রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নতুন তারিখে অনুষ্ঠিত হবে আগামী ১৬ অক্টোবর। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সভায় ২৫ সেপ্টেম্বর নির্ধারিত ভোটের পরিবেশ পর্যালোচনা করা হয়। সেখানে উঠে আসে, বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি কোনোভাবেই নির্বাচনের অনুকূলে নয়।
আরও পড়ুন : ১৫ হাজার টাকার জন্য মরদেহ আটকে রাখলেন সুদ কারবারি
মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি এবং নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা। ফলে কমিশন সর্বসম্মতভাবে নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) একযোগে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকা ডেস্ক 









