বিশ্বজুড়ে সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে, পরমাণু যুদ্ধের শঙ্কা দিন দিন বেড়ে চলেছে পরমাণু যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দেশগুলোর শক্তিমত্তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। কোন দেশের হাতে কতটি পারমাণবিক বোমা আছে এবং কোন দেশ পরমাণু অস্ত্রের ক্ষেত্রে কতটা এগিয়ে, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
সম্প্রতি প্রকাশিত সুইডিশ থিংক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এর একটি প্রতিবেদনে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
২০২৩ সালে চীনের কাছে ৪১০টি পারমাণবিক ওয়ারহেড ছিল, চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০। বিশেষজ্ঞদের ধারণা, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে।
অন্যদিকে, ভারতের কাছে মজুদ রয়েছে ১৭২টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে ১৭০টি। এসআইপিআরআই-এর ইয়ারবুক ২০২৪ এর তথ্য অনুযায়ী, এই দুই দেশসহ বিশ্বের নয়টি পরমাণু শক্তিধর দেশ তাদের অস্ত্রাগারকে আরও আধুনিক করে তুলছে। এই দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল।
সদ্য প্রকাশিত এসআইপিআরআইর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট ১২ হাজার ২২১টি পরমাণু ক্ষেপণাস্ত্রের মধ্যে ৯,৫৮৫টি সক্রিয়ভাবে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছে। ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া- এই তিনটি দেশই ব্যালিস্টিক মিসাইলের উপর একাধিক ওয়ারহেড স্থাপন করার ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াচ্ছে।
আরও পড়ুন : এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইসরায়েলের তিন বন্ধুদেশ
২০২৩ সালের জানুয়ারিতেও চীনের কাছে ছিল ৪১০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। তবে বর্তমানে অর্থাৎ ২০২৪ সালে বেইজিংয়ের অস্ত্রাগারে মজুদ পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০০টিতে।
এদিকে এসআইপিআরআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের মোট পরমাণু অস্ত্রের ৯০ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে।
২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে থাকা ৩ হাজার ৭০৮টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে ১ হাজার ৭৭০টি মোতায়েন করা হয়েছে এবং বাকিগুলো মজুত করা আছে।
অন্যদিকে রাশিয়ার ৪ হাজার ৩৮০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭১০টি পারমাণবিক ওয়ারহেড তাদের ভাণ্ডারে মজুত করা আছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ২ হাজার ১০০টি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল ‘অপারেশনাল অ্যালার্টে’ রাখা আছে।
আরও পড়ুন : গাজায় ৭৫০ বছরের পুরোনো আয়বাকি মসজিদ গুঁড়িয়ে দিল ইসরায়েল
বিচ্ছিন্ন কূটনীতির দেশ উত্তর কোরিয়ার কাছে রয়েছে ৫০টি পারমাণবিক ওয়ারহেড। এসআইপিআরআইয়ের হিসাব অনুযায়ী, দেশটির কাছে যত পরমাণু উপাদান রয়েছে তা ৯০টি পরমাণু ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। অন্যদিকে ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র রয়েছে বলে জানায় এসআইপিআরআই। অন্যদিকে ইরানও চেষ্টা করছে পরমাণু অস্ত্র তৈরি করে তাদের সক্ষমতার জানান দিতে।
এসআইপিআরআই-এর এই প্রতিবেদন নতুন করে ভাবতে বাধ্য করছে যে, বিশ্বজুড়ে চলমান উত্তেজনা এবং পরমাণু শক্তির প্রতিযোগিতাকে। এক দিকে বাড়ছে যুদ্ধের শঙ্কা, আর সেই সাথে বাড়ছে পরমাণু অস্ত্রের সংখ্যাও।
ঢাকা ডেস্ক 









