১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কনসার্টে আর উঠবেন না তাহসান, জানালেন মেলবোর্নেই শেষবার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • 120

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জানালেন, মঞ্চ কনসার্ট থেকে তিনি বিদায় নিচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্তদের উদ্দেশে এই ঘোষণা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্টের শেষে তাহসান বলছেন—‘এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার থেকেও সরে আসবো।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়ে বড় হচ্ছে। এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা আর নিজের কাছে মানায় না।’

আরও পড়ুন : শুটিংয়ে আহত সালমান খান

ঘোষণার পরপরই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনার ঝড়। জানা গেছে, ইতোমধ্যে তাহসান তার সব সোশ্যাল মিডিয়া একাউন্টও ডিএক্টিভেট করেছেন। ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামে তাকে আর পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীতের প্রশিক্ষণ নিয়েছিলেন তাহসান খান। ১৯৯৮ সালে কয়েকজন সহশিল্পীকে নিয়ে তিনি গড়ে তোলেন জনপ্রিয় ব্যান্ডদল ব্ল্যাক। পরবর্তীতে ব্যান্ড ছেড়ে নিজস্ব ধারার গানে মনোনিবেশ করেন এই তারকা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কনসার্টে আর উঠবেন না তাহসান, জানালেন মেলবোর্নেই শেষবার

সর্বশেষ আপডেট : ০৩:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫