১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 82

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী মো. সালাউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোররাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর।

আইন অঙ্গনের এই বর্ষীয়ান ব্যক্তিত্বের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

সালাউদ্দিন আহমেদ ২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন সিনিয়র অ্যাডভোকেট এবং দীর্ঘদিন আইন অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি, ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল’ স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনের শুরুতে ১৯৭০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি আইনপেশায় যোগ দেন এবং ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে কাজ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

সর্বশেষ আপডেট : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫