রাজধানী ঢাকায় আজ দুপুর নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকালে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেশিরভাগ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।
আরও পড়ুন : আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও দেখা দিতে পারে।
ঢাকা ডেস্ক 









