১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 117

আজকের দিনটি একেবারেই ব্যতিক্রম। সারাবছর যতোই কৃপণ হোন না কেন, আজ স্বামীদের জন্য বরাদ্দ কেবল স্ত্রীর প্রশংসা করার জন্যই। বিশ্বজুড়ে প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস।

২০০৬ সালে দিবসটির সূচনা হয়। যদিও এর পেছনে বিস্তারিত ইতিহাস তেমনভাবে জানা যায়নি, তবে মূল উদ্দেশ্য হচ্ছে— সংসারে স্ত্রীদের অবদানকে সম্মান জানানো এবং ভালোবাসা প্রকাশ করা।

আরও পড়ুন : রোগভোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আইনজীবীর আত্মহত্যা

রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্বের নানা প্রান্তে স্বামীরা নানাভাবে স্ত্রীকে সম্মান জানাচ্ছেন— কেউ সরাসরি কথায়, কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বার্তা লিখে। অনেকে আবার ফুল বা ছোটখাটো উপহার দিয়ে স্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলেন, নারীর প্রতি ভালোবাসা প্রকাশে প্রশংসার ভূমিকা অনন্য। সংসারে শান্তি ও সুখ বজায় রাখতে স্বামীর কাছ থেকে পাওয়া সামান্য স্বীকৃতিও নারীদের কাছে অমূল্য হয়ে ওঠে।

তবে প্রশংসা কেবল দিবসেই সীমাবদ্ধ না রেখে সারাবছর করা উচিত বলেও মত দিয়েছেন অনেকে। কারণ, স্ত্রী খুশি থাকলে পরিবারে শান্তি ও ভালোবাসার আবহ সহজেই বজায় থাকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’

সর্বশেষ আপডেট : ০১:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫