০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 71

স্বরাষ্ট্র উপদেস্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কম।

বিভিন্ন এলাকায় প্রতিমা যারা ভেঙেছেন, তাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ তারিখ থেকে পূজা উপলক্ষ্যে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে।

এ সময় মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদকসংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী’

সর্বশেষ আপডেট : ০৩:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫