০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদের নথি ভর্তি ২৩ বস্তা উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 89

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ বিদেশি সম্পদের তথ্য–সম্বলিত ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুদকের দল নথিগুলো উদ্ধার করে। রোববার সকালে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপ–এর নথিগুলোতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও দুবাইয়ের সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন এবং কম্বোডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। উদ্ধারকৃত কাগজপত্রে বাড়ির মালিকানা, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ খরচ এবং অর্থ পাচারের (মানিলন্ডারিং) বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় দ্বিতীয় ঢাকা

অভিযানের আগে নথি সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল বলেও দুদক জানিয়েছে। ১৬ সেপ্টেম্বর কালুরঘাটের আরামিট কারখানা থেকে বস্তাগুলো গাড়িতে করে সাবেক মন্ত্রীর বাড়িতে নিয়ে যান ইউসিবিএল চেয়ারম্যান রুকমীলা জামানের ড্রাইভার মো. ইলিয়াস তালুকদার। পরে ১৮ সেপ্টেম্বর দুদকের অভিযানের আগে সেগুলো ওসমান তালুকদারের বাড়িতে লুকিয়ে রাখা হয়, যেখান থেকে তা উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও স্বাক্ষীদের উপস্থিতিতে নথিগুলো জব্দ করা হয়। দুদকের টাস্কফোর্স জানিয়েছে, ধাপে ধাপে এসব নথি পর্যালোচনা করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর দুদকের অপর একটি টিম অভিযান চালিয়ে সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা রয়েছে। আদালত এ দুজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদের নথি ভর্তি ২৩ বস্তা উদ্ধার

সর্বশেষ আপডেট : ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫