০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রোগভোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আইনজীবীর আত্মহত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 112

প্রতীকি ছবি

ঝালকাঠি জেলা শহরে শামীম হোসেন জয় (৩৬) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মধ্য চাঁদকাঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে।

নিহত শামীম নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া গ্রামের মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্বজনদের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। উদ্ধারকৃত চিরকুটে শামীম লিখেছেন, শারীরিক অসুস্থতা ও মানসিক কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তিনি উল্লেখ করেন, মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং জীবনে করা ভুলের জন্য অনুতপ্ত হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

আরও পড়ুন : সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদের নথি ভর্তি ২৩ বস্তা উদ্ধার

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন ও তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহায়তা চান, জীবন বাঁচান

আপনি বা আপনার পরিচিত কেউ যদি আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, দয়া করে নীরবে তা সহ্য করবেন না। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। মনে রাখবেন— সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং শক্তির প্রকাশ।

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘কান পেতে রই’ হেল্পলাইনে কল করতে পারেন:

📞 01779-554391, 01688-709966 (প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত)।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রোগভোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আইনজীবীর আত্মহত্যা

সর্বশেষ আপডেট : ১১:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫