০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় দ্বিতীয় ঢাকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 81

রাজধানী ঢাকার বায়ুমান আজ সকালে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে এসেছে এবং ‍পুরো বিশ্বে দূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার হিসাব অনুযায়ী ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ছিল ১৭৭।

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় এসময় প্রথম স্থানে ছিল পাকিস্তানের লাহোর (১৮৬ স্কোর), দ্বিতীয় স্থানে ঢাকা (১৭৭)। তৃতীয় স্থানে ভারতের কলকাতা (১৬৫ স্কোর) এবং চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৫৬ স্কোর)।

আরও পড়ুন : সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

একিউআই সূচকে শূন্য থেকে ৫০ পর্যন্ত মানকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বায়ুদূষণের প্রভাবে শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ, ফুসফুসের ক্যান্সার, ক্রনিক শ্বাসযন্ত্রের রোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, প্রতি বছর বায়ুদূষণজনিত কারণে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় দ্বিতীয় ঢাকা

সর্বশেষ আপডেট : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫