১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শেখার পরামর্শ কামরান আকমলের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 114

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে মুগ্ধ হয়ে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল মনে করছেন, লিটন দাসদের কাছ থেকেই শিক্ষা নেওয়া উচিত পাকিস্তান দলের।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের অবস্থানকে কঠিন করে তুলেছিল। তবে এরপর একাদশে চারটি পরিবর্তন আনে দলটি, যার সুফল মেলে টানা দুই জয়ে। বিশেষ করে শ্রীলঙ্কার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্য তাড়া করে জয় পাওয়াটা আকমলের চোখে “কোয়ালিটি ক্রিকেট”।

তিনি বলেন, “বাংলাদেশ প্রমাণ করেছে সঠিক দল ও ভারসাম্য থাকলে যেকোনো লক্ষ্য তাড়া করা সম্ভব। শ্রীলঙ্কার বিপক্ষে যে আত্মবিশ্বাস ও গেম অ্যাওয়ারনেস তারা দেখিয়েছে, সেটাই বড় প্রমাণ। চাপের মধ্যেও দলের খেলার ধরন ছিল দারুণ।”

আরও পড়ুন : সিলেটে ভূমিকম্প অনুভূত

এই প্রসঙ্গে পাকিস্তানের ব্যর্থতার দিকটিও তুলেছেন আকমল। তার মতে, “বাংলাদেশ পরিকল্পনা করে বোলিং লাইনআপ সাজিয়েছে। মেহেদী হাসানের মতো বোলারকে খেলিয়েছে। অথচ পাকিস্তান আগের ম্যাচে মাত্র চার বোলার নিয়ে নামায় চাপে পড়ে যায়। ব্যাট-বলের সঠিক ভারসাম্য ছাড়া জেতা সম্ভব নয়।”

আসন্ন ভারত ম্যাচ নিয়ে আকমল বলেন, পাকিস্তানের এখনই কৌশল বদলানো জরুরি। “শাহীন আফ্রিদি ও হারিস রউফ ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি তিনজন মানসম্পন্ন স্পিনার খেলাতে হবে। ভারতের অভিষেক শর্মার মতো ব্যাটারকে শুরুতেই থামাতে হবে, নইলে পাওয়ারপ্লেতে সে ম্যাচ বের করে নিতে পারে।”

ব্যাটিংয়েও বাড়তি দায়িত্বশীলতা চান সাবেক এই ক্রিকেটার। তার ভাষায়, “বুমরাহ, কুলদীপ কিংবা বরুণের মতো বোলারদের বিরুদ্ধে ডট বল খেললে চলবে না। ফাঁকা জায়গায় রান বের করতে হবে। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হলো অপ্রয়োজনীয় ডট বল। পরিকল্পনা মেনে খেললেই ফল আসবে।”

বাংলাদেশের জয়কে আকমল তাই শুধু প্রশংসাই করেননি, বরং এটিকে পাকিস্তানের জন্য শেখার উদাহরণ হিসেবেও তুলে ধরেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শেখার পরামর্শ কামরান আকমলের

সর্বশেষ আপডেট : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫