১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 139

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।

রোববার সকাল ১১:৩০ মিনিটের দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের প্যাদা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।

আরও পড়ুন : হঠাৎ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, পাকড়াও ১১ নেতাকর্মী

স্থানীয়রা জানান, মোতালেব তার বড় বোনের সঙ্গে বসে কলা খাচ্ছিল। হঠাৎ করেই কলার একটি টুকরা গলায় আটকে গেলে শিশু শ্বাসরুদ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, “শিশুটি হাসপাতালে আনার সময় আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গলায় কলা আটকে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুঃখজনক হলেও এমন দুর্ঘটনা পূর্বেও ঘটে আসছে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫