১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 92

ছবি : সংগৃহীত

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করা ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়।

ফেরত আসা এই ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা অবৈধ পথে ভারতে প্রবেশ করায় তারা সেখানে আটক হয়েছিলেন এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হলো।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনে থাকা কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে এই ১৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। এরপর তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

সর্বশেষ আপডেট : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫