০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সুদানে মসজিদে ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 89

ছবি : সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চল দারফুরের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া, প্রায় ২০ জন আহত হয়েছেন। খবর: বিবিসি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে ওই হামলা চালায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ)। স্থানীয় এক বাসিন্দা বলেন, শুক্রবার ভোরে প্রার্থনা চলাকালে ওই হামলা চালানো হয়।

তবে গোষ্ঠীটি এখনও নিজেদের সম্পৃক্ততা স্বীকার করেনি। 

স্বাস্থ্যসেবা–সংশ্লিষ্ট সূত্রটি গতকাল জানান, ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। মসজিদ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চলছে।

প্রতিবেদনে বলা হয়, দারফুর অঞ্চলে এল–ফাশের শহরটি সেনাবাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছেন আরএসএফের যোদ্ধারা। শহরটিতে তিন লাখের বেশি বাসিন্দা আটকা পড়েছেন।

আরও পড়ুন : আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের (এইচআরএল) বিশ্লেষণ অনুযায়ী স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, শিবিরটির বড় অংশ এখন আরএসএফের নিয়ন্ত্রণে।

এদিকে, জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে এবং প্রতিপক্ষকে সহযোগিতার অভিযোগে দুপক্ষই সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সুদানে মসজিদে ড্রোন হামলা: নিহত অন্তত ৭৮

সর্বশেষ আপডেট : ১০:২০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫