১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 126

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ।

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

নুরুল হাসান ও রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার মাহেদি হাসান ও পেসার শরিফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনেনি শ্রীলংকা। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল লংকানরা।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১বারের দেখায় বাংলাদেশ ৮বার এবং শ্রীলংকা ১৩বার জয় পেয়েছে। এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে লংকানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে।

আরও পড়ুন : হিজাব পড়ায় উসমান খাজার মাকে গালিগালাজ

তবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবেলায় দু’বার জয় ও একবার হেরেছে লংকানরা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, সাইফ হাসান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিল মিশারা, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থা চামিরা ও নুয়ান থুসারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫