০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ে করেছেন শবনম ফারিয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 205

অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।

বিয়ের পর মসজিদে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করাতে বাদাম ও খেজুর খাইয়েছেন এই অভিনেত্রী।

ফারিয়ার নতুন জীবনসঙ্গীর নাম তানজিম তৈয়ব। তার গ্রামের বাড়ি রাজশাহী। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তৈয়ব। বর্তমানে তিনি দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

আরও পড়ুন : বাংলো, মার্সিডিজ আর পাঁচ কোটি টাকা চান এই অভিনেত্রী

শবনম ফারিয়া বলেন, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। ভবিষ্যতে সহকর্মী, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে–পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শবনম ফারিয়া। পরর্তীতে তুমুল জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয় জগতে। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক ও প্যাকেজ নাটক দর্শকপ্রিয়তা পায়। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিয়ে করেছেন শবনম ফারিয়া

সর্বশেষ আপডেট : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫