ওপার বাংলার টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেঘনা হালদার। খলনায়িকার চরিত্রে দেখেই অভ্যস্ত দর্শক। কলকাতার বিভিন্ন ধারাবাহিকে অভিনয় ছাড়াও বিভিন্ন জায়গায় ‘মাচা’ অনুষ্ঠান করতে যান মেঘনা।
ভারতের স্বাধীনতা দিবসে এমনই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে করা একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা ঘিরে শুরু হয়েছে তোলপাড়।
মঞ্চে অভিনেত্রীকে বলতে শোনা যায়, আমরা ধারাবাহিকে অভিনয় করি। তাই তিন-চারটা বিয়ে করতে পারি। আপনাদের সন্ধানে ভালো পাত্র আছে? একটা বাংলো চাই, মার্সিডিজ গাড়ি চাই আর পাঁচ কোটি টাকা—ব্যস, এটুকুই।
অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একের পর এক নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে অনুরাগী ও নেটিজেনদের। একজন মন্তব্য করেছেন, ৩০০ টাকায় আপনার মতো অভিনেত্রী পাওয়া যায়।
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা, পাত্র কে?
আবার একজন লিখেছেন, আপনার এই ধরনের কথা ভরা মঞ্চে বলতে একটু অস্বস্তি হলো না?
যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
ঢাকা ডেস্ক 









