১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে শ্রমিকদল নেতার গোপন ভিডিও ফেসবুকে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 256

প্রতীকী ছবি

জামালপুরে আবু বক্কর নামে এক শ্রমিকদল নেতার সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিককে দায়ী করে থানায় অভিযোগ করেছেন ওই নারী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ থানায় তিনি এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

অভিযোগে উল্লেখ করা হয়, ওই নারীর স্বামী বিদেশে থাকাকালে বেশি লাভের কথা বলে বিভিন্ন সময়ে ২২ লাখ ৩০ হাজার টাকা নেন আবু বক্কর সিদ্দিক। পরে টাকা ফেরতের সময় পার হয়ে গেলেও তিনি আর টাকা ফেরত দিতে চাননি। পরে টাকা দেওয়ার ফাঁদে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেন তিনি।

আরও পড়ুন : বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও করেন গৃহশিক্ষক, অতঃপর…

আবু বক্কর গোপনে ওই মুহূর্তগুলোর ভিডিও করে রাখেন। এখন টাকা ফেরত চাইলে সে ভিডিও ফাঁসের হুমকি দেন। এরই মধ্যে গত রোববার সন্ধ্যার পর থেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর এসব ছবি ভাইরাল হতে শুরু করে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে শ্রমিকদল নেতার গোপন ভিডিও ফেসবুকে

সর্বশেষ আপডেট : ০৩:৪৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫