জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানকে সামনে রেখে আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলা এবারের মতো আগেভাগেই শুরু হবে। বাংলা একাডেমি জানিয়েছে, ২০২৬ সালের বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর এবং শেষ হবে আগামী বছরের ১৭ জানুয়ারি।
আরও পড়ুন : মিশা সওদাগরের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ প্রতিক্রিয়া অভিনেতার
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, বিভিন্ন পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং তার পরপরই রমজান শুরু হওয়ার কারণে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে এবারের মেলা ডিসেম্বরেই শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে।
ঢাকা ডেস্ক 









