০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে আওয়ামী লীগের আকস্মিক মিছিল, আটক ১১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 95

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে আকস্মিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে হঠাৎ ১৫-২০ জন যুবক ব্যানার হাতে স্লোগান দিতে শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে এগিয়ে যায় এবং প্রায় পাঁচ মিনিট পর তারা ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

স্থানীয় এক বাসিন্দা মো. আরজু বলেন, “হঠাৎ দেখি কিছু তরুণ জয়বাংলা স্লোগান দিয়ে মিছিল করছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে এবং কয়েকজনকে আটক করে।”

আরও পড়ুন : এক কাপ কফির দাম ৮২ হাজার টাকা!

মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের বয়স ছিল কিশোর ও তরুণ পর্যায়ে, যদিও কয়েকজন বয়স্ককেও দেখা গেছে। তারা স্লোগান দেয়—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’।

ঘটনার পরপরই পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১১ জনকে হেফাজতে নেয়। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে—তা যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের আকস্মিক মিছিল বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধে পুলিশের অভিযান চলমান থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে আওয়ামী লীগের আকস্মিক মিছিল, আটক ১১

সর্বশেষ আপডেট : ০১:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫