আগামী নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার (১৫ সেপ্টেম্বর) দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ ঘোষণা দেন।
আরও পড়ুন : রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
জামায়াতের দাবি সমূহের মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের আলোকে পরবর্তী নির্বাচন আয়োজন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা, সব রাজনৈতিক দলের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা, বিগত সরকারের গণহত্যা, নির্যাতন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরতন্ত্রের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ দাবিগুলো সামনে রেখে আজ বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত। একই দাবিকে কেন্দ্র করে আরও ছয়টি রাজনৈতিক দল তিন দিনব্যাপী পৃথকভাবে কর্মসূচি পালন করবে। এসব দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
ঢাকা ডেস্ক 









