০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 110

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা সিটির ২৪১ জন এবং বাকিরা রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৪০ হাজার ৪৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩৮ হাজার ২৫২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে প্রাণ হারিয়েছেন ১৬৭ জন।

আরও পড়ুন : সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন সুবিধা

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বর্ষা মৌসুমে এর প্রকোপ আরও বাড়ে। মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো, গণসচেতনতা এবং ব্যক্তিগত সতর্কতা জরুরি।”

এদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরীর মতে, শুধু জরিমানা বা প্রচারণা চালিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়। তাঁর পরামর্শ, “সঠিক জরিপ, দক্ষ জনবল এবং বৈজ্ঞানিকভাবে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সে বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫