আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT)। সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, যা বন্যার ঝুঁকি বাড়াতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রবল বর্ষণ হতে পারে। এরই মধ্যে বুধবার রাত থেকে উল্লেখিত এলাকার অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।
আরও পড়ুন : গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা
এছাড়া উজানেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ফলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি প্রধান নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। ইতোমধ্যে যেসব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে পানির স্তর আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদেরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ঢাকা ডেস্ক 









