০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 91

ফিলিস্তিনকে এখনই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান। দেশটির নীতি-নির্ধারকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা এবং ইসরায়েলের কড়া প্রতিক্রিয়া এড়াতেই আপাতত এই অবস্থান নিয়েছে টোকিও।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্থানীয় দৈনিক আসাহির প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “জাপান আপাতত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। তবে বিষয়টি নিয়ে পরবর্তীতে সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।”

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে বলে জানায় কিয়োদো নিউজ।

আরও পড়ুন : চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সপ্তাহে জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে দৃঢ় আহ্বান জানান।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, “আমরা এখনো উপযুক্ত সময় ও প্রক্রিয়া বিবেচনা করে বিষয়টি মূল্যায়ন করছি।” বুধবার মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশিও একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

তিনি গাজায় চলমান ইসরায়েলি অভিযানের ফলে তৈরি হওয়া মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।”

এদিকে আসাহির প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক অনুষ্ঠিত হবে, তাতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা অংশ নেবেন না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

সর্বশেষ আপডেট : ০২:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫