অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশ আর কোনো নতুন রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। তিনি বলেন, এখন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো।
আরও পড়ুন : ভক্তদের আবেগে ভাসালেন আলিয়া ভাট
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী বছরের মধ্যেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা যাবে। তবে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। সেই কারণে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।’
আলোচনায় অংশ নিয়ে কবি ও গবেষক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা ইস্যুটি কেবল একটি মানবিক সংকট নয়, বরং এটি রাজনৈতিক, সামরিক এবং ভূরাজনৈতিক দিক থেকেও জটিল। তিনি এ সমস্যা সমাধানে বৈশ্বিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ঢাকা ডেস্ক 









