১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে রায়হান জামিল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 120

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল।

খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমান। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় হঠাৎ করেই পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। জনতার চাপ বাড়তে থাকলে রায়হান জামিল দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। পরে তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটকে দেয়। তবে স্থানীয়দের সহায়তায় তিনি নিরাপদে সরে আসতে সক্ষম হন।

আরও পড়ুন : ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তাকে পাঠানো হলো বনবাসে!

মাছ নিতে আসা অনেকে বলেন, ‘আমরা সকাল থেকে দাঁড়িয়ে ছিলাম। ১০ টাকায় ইলিশের কথা শুনে এসেছিলাম, কিন্তু মাছ পাইনি। উল্টো ভিড়ে ধাক্কাধাক্কি, মারামারি হয়েছে। শেষমেশ দেখি যিনি মাছ দেওয়ার ঘোষণা দিয়েছেন, তিনিই পালাচ্ছেন।’

তিনি বলেন, ‘মানুষকে সহায়তার জন্যই আমি এই উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে আমাকে দ্রুত সরে আসতে হয়।’

সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান, ‘আগেই আমরা তাকে সতর্ক করেছিলাম। তবুও তিনি ইলিশ বিতরণ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঠানো হয়। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, বিশিষ্ট আলেম মুফতি রায়হান জামিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১০ টাকায় ইলিশ বিতরণের ঘোষণা দিয়ে বিপাকে রায়হান জামিল

সর্বশেষ আপডেট : ০২:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫