০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও করেন রুবেল, অতঃপর….

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 170

কুয়াকাটা সৈতকে পর্যটকরা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিওধারণ করেছিলেন মো. রুবেল নামে এক যুবক। এ সময় ওই নারীদের উদ্দেশে অশ্লীল মন্তব্যও করেন তিনি। পরে স্থানীয় ফটোগ্রাফাররা তাকে ট্যুরিস্ট পুলিশের হাতে তুলে দেন। পরবর্তীতে রুবেলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা। সে স্থানীয় এক মুদি দোকানে কাজ করে।

স্থানীয় ফটোগ্রাফার আরিফ বলেন, আমরা দেখি সৈকতে গোসলরত অবস্থায় মেয়েদের ভিডিও করছে আর খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে তাকে ধরি।

অন্য ফটোগ্রাফার রাসেল জানান, তার মোবাইল চেক করে দেখি অনেক ভিডিও বানানো আছে। তাই সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশকে খবর দিই। পরে রুবেলকে মোবাইল ফোনসহ ট্যুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন : দাওয়াত না পেয়ে মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে, নষ্ট করে ফেসবুকে পোস্ট

ঘটনাস্থলে উপস্থিত একাধিক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড কুয়াকাটার ভাবমূর্তি নষ্ট করে। পর্যটন এলাকা নিরাপদ রাখতে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক জানান, রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ধরনের কাজে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর ভিডিও ধারণকারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও করেন রুবেল, অতঃপর….

সর্বশেষ আপডেট : ১০:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫