৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার কথা মাথায় রেখে ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পাঁচ দফা দাবিতে ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর কর্মসূচি পালন করা হবে। তবে বিসিএস পরীক্ষার দিনগুলোতে সকালবেলার কর্মসূচি স্থগিত রেখে শুধু বিকালে বিক্ষোভ হবে।
আরও পড়ুন : নেপালে অভ্যুত্থানের পর : জাতীয় স্বার্থে বিজেপির সঙ্গে সমঝোতায় তৃণমূল
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের লাখো চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ বিবেচনায় জামায়াত সচেতন ও দায়িত্বশীল ভূমিকা নিয়েছে। পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সকালবেলায় কোনো ধরনের কর্মসূচি রাখা হয়নি। সংশ্লিষ্ট সব শাখাকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
একইসঙ্গে বিসিএস পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে দলটি বলেছে, তারা যেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে এবং সফল হয়ে দেশের উন্নয়ন ও জাতির প্রত্যাশা পূরণে অবদান রাখতে সক্ষম হয়।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রায় ৩ লাখ ৭৪ হাজার প্রার্থী।
ঢাকা ডেস্ক 









