মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত ৭৭তম এমি অ্যাওয়ার্ডসে নতুন রেকর্ড গড়লেন মাত্র ১৫ বছর বয়সী অভিনেতা ওয়েন কুপার। তিনি এমির ইতিহাসে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতা হিসেবে পুরস্কার জিতে নিলেন।
ওয়েন সীমিত/অ্যানথোলজি সিরিজ বা টেলিভিশন সিনেমা বিভাগে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার অর্জন করেন। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ এক কিশোর হত্যাকারীর চরিত্রে তার গভীর ও আবেগঘন অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করে নেয়।
আরও পড়ুন : শৈশবের আর্থিক কষ্টের কথা শোনালেন ধানুশ
পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ ওউয়েন বলেন,“আজকের রাত আমার জীবনের অবিশ্বাস্য মুহূর্ত। এই স্বীকৃতি প্রমাণ করে—যদি মনোযোগ ধরে রাখা যায় এবং সাহস করে নিজস্ব সীমা অতিক্রম করা যায়, তবে অসম্ভবকেও সম্ভব করা যায়।”
তিনি আরও যোগ করেন,“মাত্র তিন বছর আগেও আমি একেবারেই অপরিচিত ছিলাম। আজ এখানে দাঁড়িয়ে আছি। এই পুরস্কার আমার হাতে এলেও কৃতিত্ব আসলে পুরো টিমের—পরিচালক, ক্রু এবং সহশিল্পীদের।”
‘অ্যাডোলেসেন্স’-এ ওয়েনের পাশাপাশি অভিনয় করেছেন স্টিফেন গ্রাহাম, ক্রিস্টিন ট্রেমারকো, এরিন ডোহার্টি ও অ্যাশলি ওয়াল্টার্সসহ আরও অনেকে। সিরিজটি কিশোর বয়সের জটিলতা, সামাজিক চাপ এবং নৈতিকতার সীমারেখা নিয়ে নির্মিত হওয়ায় আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে।
ঢাকা ডেস্ক 









